বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-১০ ১৭:৫৫:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পদ্মা নদীর বোগলাউড়ি ঘাটের অদূরে পদ্মা’র শাখা মরাগঙ্গা নদীর ঘাটে গোসল করেত নেমে মো.সানাউল্লাহ(১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের জাহির আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ  জানায়, বৃহস্পতিবার(১০অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। সাঁতার না জানা সানাউল্লাহ  পাঁকা ইউনিয়নের চর কানছিড়া(ডাক্তারপাড়া) গ্রামে নানার বাড়িতে বেড়াতে যাবার পর সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির নিকটেই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় মাঝিরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক( এসআই) মোজাম্মেল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর