চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিজিবি’র অভিযানে ৬৬টি চোরাচালানকৃত ভারতীয় চোরাই স্মাার্ট মোবাইল ফোন জব্দ হয়েছে। বিজিবি জানায়, বুধবার (৯অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান, ব্যাটালিয়ন সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযানে মারিকবিহীন ফোনগুলো জব্দ হয়। জব্দ ফোনগুলো কাষ্টমস এ জমা করা হবে। এ ধরণের আরও অভিযানের প্রক্রিয়া চলছে বলেও জানান অধিনায়ক।