মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান তিন ভাইসহ বিয়ের পিঁড়িতে বসলেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৫ ০৯:২৪:২৯

আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান তিন ভাইসহ  বিয়ের পিঁড়িতে বসলেন। 
গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জাকজমকপূর্ণভাবে শুভ কাজ সারেন রাশিদ ও তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান। 
রশিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহি নাসিব খান ও তার জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকির মত ক্রিকেটাররা। 

Roar বাংলা - রশিদ খান: আফগান ক্রিকেট বিপ্লবের এক নির্ভীক সৈনিক
ইতোমধ্যে রশিদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রশিদ ও তার ভাইদের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নবি। সেখানে তিনি লিখেছেন, ‘বিয়ে উপলক্ষে তোমাকে অভিনন্দন, ওয়ান অ্যান্ড অনলি কিং খান, রশিদ খান। সারা জীবন ভালোবাসা, সুখ ও সাফল্য মন্ডিত ভবিষ্যৎ কামনা করি।’ 
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছিলো আফগানিন্তান। আসরে ১৪ উইকেট নিয়েছিলেন রশিদ।  

হারের জন্য কাকে দুষলেন রশিদ খান
সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন রশিদ। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। ঐ সিরিজে ২ ম্যাচ খেলে ৭ উইকেট নেন তিনি। 
এরমধ্যে দ্বিতীয় ম্যাচে ২৬তম জন্মদিনে ৯ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেন রশিদ। বিশে^র প্রথম খেলোয়াড় হিসেবে জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।


এ জাতীয় আরো খবর