শনিবার, মার্চ ৭, ২০২৬

নিসচা খুলনা জেলা শাখার সচেতনতামূলক ক্যাম্পেইন

  • শিরিনা পারভীন
  • ২০২৪-১০-০২ ২০:১৪:১৭

ছাএ জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার ২০২৪ এর এই স্লোগান নিয়ে 
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা খুলনা জেলা শাখা মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় ০১ অক্টোবর শিববাড়ি মোড় এবং  সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই নিসচা জেলা শাখা খুলনার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক শিরিনা পারভীন এর সঞ্চালনায় সচেতনতামূলক ক্যাম্পেইন এবং  লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, খুলনা জনাব শাহরিয়ার মোহাম্মদ (মিয়াজি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
এ্যাডঃ শাহন নওয়াজ আলী।কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত  উপদেষ্টা প্রফেসর  মোঃ ইকবাল হোসেন, বি এল কলেজ, প্রফেসর আবদুর রহমান- খুলনা ভার্সিটি, হীরা আক্তার আলম, মোঃ নাসিফ ইকবাল, মোঃ মামুনুর রশীদ, মোঃ মোস্তাফিজুর রহমান, দ্বীপ বিশ্বাস, গোলাম রব্বানী, মোঃ হুসাইন এবং নিরাপদ সড়ক চাই নিসচা জেলা শাখা খুলনার সম্মানিত সদস্যগণ।

 


এ জাতীয় আরো খবর