বিএনপির ভারপ্রাপ্ত চেয়রাম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত রিক্সাচালক সাগরের বাড়িতে সমবেদনা জানাতে গেছে ‘আমরা বিএনপি পরিবার’। শুক্রবার বিকেলে রামপুরায় সাগরের বাড়ীতে গিয়ে সমবেদনা ও সহায়তা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময় তিনি বলেন, এই আন্দোলনে নিহতদের জাতি চিরদিন স্মরণ করবে। পরাজিতরা কালো টাকা ছড়িয়ে অস্থিতিশীল করার ষডযন্ত্রে মেতেছে। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য নিয়েও উদ্বেগ জানান রিজভী।