বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

ইসলামী আন্দোলন খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ফুলবাড়িগেটে গনসমাবেশ অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-০৬ ১৯:৩৫:০১

ফুলবাড়ীগেট প্রতিনিধি     ঃ  ছাত্র - জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ,দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত  ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক( পি আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে গণসমাবেশ ৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ টায় ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন গণ সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি ও নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাতীয় ওলামা মাশায়েক আ: পরিষদের সভাপতি মুফতি গোলামুর রহমান,মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন। বক্তৃতা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মাস্টার মইনুল ইসলাম ভূঁইয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ আজাদ মোল্লা, মাওলানা ফজলুল উল্লাহ, মোঃ ইস্কান্দার আলী, মুফতি হাফিজুর রহমান, মাওলানা নুর আলম নূরানী, কারী মহিদুল ইসলাম, মোঃ অহিদুল ফকির, মাওলানা রাশিদুল ইসলাম প্রমূখ। 

 


এ জাতীয় আরো খবর