শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

দিল্লী থে‌কে সাম্প্রদা‌য়িক বিষ ছড়া‌নো হ‌চ্ছে: ফজলুর রহমান

  • ফারুকুজ্জামান,কি‌শোরগঞ্জ:
  • ২০২৪-০৮-১২ ২১:০১:৪০

বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা সা‌বেক ছাত্র‌নেতা এড‌ভো‌কেট ফজলুর রহমান ব‌লে‌ছেন, বাংলা‌দে‌শ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির দেশ। সব ধ‌র্মের মানুষ মি‌লে‌মি‌শে দ্বিতীয় বিজয় উদযাপন কর‌ছে। কিন্তু ছাত্র-জনতার অ‌বিস্মরণীয় এ বিজয়ের গৌরব‌কে প্রশ্ন‌বিদ্ধ কর‌তে দিল্লী থে‌কে সাম্প্রদা‌য়িক বিষ ছড়া‌নো হ‌চ্ছে। ‌মোদি নিজে একজন সাম্প্রদায়িক। শেখ হাসিনা দিল্লীতে বসে মোদির পরামর্শে এদেশের হিন্দুদের উস্কানি দিচ্ছে। দিল্লী‌তে বসে রাজনীতিতে ফিরতে চায় শেখ হাসিনা। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হ‌বে না। সোমবার বিকা‌লে কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌মে উপ‌জেলা বিএন‌পি আ‌য়ো‌জিত এক জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় ফজলুর রহমান এসব ব‌লেন। অষ্টগ্রাম সরকা‌রি পাইলট উচ্চ বিদ্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। ফজলুর রহমান ব‌লেন, ইটনা মিঠামইন অষ্টগ্রামের কোথাও কোন হিন্দুদের উপর আক্রমণ বা মন্দিরে হামলা হয়নি। একজন হিন্দু লোকের উপর হাত দিলে আমি ফজলুর রহমান তার বাপের নাম ভুলিয়ে দেব। আমি বলে যেতে চাই, মুসলমান হিন্দু ভাই ভাই। যার যার ধর্ম যে যার মতো পালন করবে। কুরআনে স্পষ্ট লিখা আছে, যে যার ধর্ম পালন করো, কেউ কারো ধর্মে আঘাত করবা না।
ফজলুর রহমান আ‌রো ব‌লেন, শেখ হাসিনার দাম্ভিকতার কারণে আবু সাঈদ, মীর মুগ্ধ সহ সকল তরুণ শিশুর রক্তের সাগরে শেখ হাসিনার সিংহাসন ডুবে গেছে। শেখ হা‌সিনা শুধু নি‌জে ডু‌বে‌নি, তার বাবা‌কেও ডু‌বি‌য়ে‌ছে।৷ ৷ ।।৷ 
অষ্টগ্রাম উপ‌জেলা৷    সভাপ‌তি সৈয়দ সাঈদ আহ‌মেদ এর সভাপ‌তি‌ত্বে জনসভায় এড‌ভো‌কেট ফজলুর রহমা‌নের সহধ‌র্মিণী সুপ্রীম কো‌র্টের আইনজীবী উ‌ম্মে কুলসুম  , অষ্টগ্রাম উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হো‌সেন বাবু, বিএন‌পি নেতা আব্দুল কাইয়ুম খান হেলাল, অষ্টগ্রাম উপ‌জেলা বিএন‌পির সহসভাপ‌তি গিয়াস উ‌দ্দিন আশরাফ, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সা‌বেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন মিয়া, কেন্দ্রীয় ।।। ৷৷।    যুবদল নেতা মাহবুবুল আলম আকতার, অষ্টগ্রাম উপ‌জেলা যুবদ‌লের সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক জু‌য়েল মিয়া, উপ‌জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি তিতুমীর হো‌সেন সো‌হেল প্রমুখ বক্তব্য রা‌খেন। জনসভা সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক জা‌কির হো‌সেন মুকুল।
এ‌দি‌কে বিকাল ৪টায় জনসভা শুরু হলেও দুপুর ১২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মি‌ছিল ক‌রে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগদান করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো উপজেলা সদর। নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হ‌য়ে যায় অষ্টগ্রাম সরকা‌রি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মা‌ঠের সমা‌বেশস্থল।

 


এ জাতীয় আরো খবর