সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ভাসমান নবজাতকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১১ ১৮:৫১:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালুপুর বেইলি বীজের নীচে পগলা নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান আনুমানিক ২ দিন বয়সী এক মেয়ে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১১ আগষ্ট) বিকালে গ্রাম পুলিশের দেয়া তথ্যে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে  সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) জহুরুল ইসলাম বলেন, মরদেহটি একটি প্লাষ্টিকের ব্যাগের মধ্যে ভাসছিল। মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন বোঝা যায় নি। নবজাতকের পরিচয় শনাক্ত হয় নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
 

 


এ জাতীয় আরো খবর