চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ্রে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শেরপুর ভান্ডার গ্রাম থেকে মো.রায়হান(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ও জনপ্রতিনিধিরা জানায়,শনিবার(১০ আগষ্ট) সকালে ওই গ্রামে রায়হানের বাড়ির অদুরে একটি আমবাগান থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নেয়া হয়। মরদেহে একাধিক ধারল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রায়হান ওই গ্রামের মো.রোজবুলের ছেলে। ধারণা করা হচ্ছে,পূর্ব শত্রæতার জেরে তাকে অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা হত্যা করেচে।
শিবগঞ্জ থানাল পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় রায়হান। পরে রাত আড়াইটার দিকে তার মরদেহ বাগানে পড়ে থাকার সংবাদ পায় পরিবার। নিহত যুবক সন্ত্রাসী প্রকৃতির ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলাও রয়েছে। রায়হান নিহতের ঘটনায় তার মা অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা করেছে। জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিস্ট ই্উপি চেয়ারম্যান গোলাম আজম বলেন, যুবকটি ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মমামলাও রয়েছে। পূর্ব শত্রæতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এ ব্যাপারে জড়িত সে সম্পর্কে কিছু জানান যায় নি।