স্বপ্ন ভাঙার দুঃখে মুষঢ়ে পড়েছ তো?
আমি জানতাম,
তাইতো পই পই করে বলেছিলাম
স্বপ্ন দেখা ছেড়ে দিয়ে বাস্তবকে আঁকড়ে ধরে বাঁচো।
এখানে স্বপ্নরা তাসের ঘর।
সমুদ্র সৈকতে ঘর বাঁধবেই যদি
বালুচরে নয়, বাস্তবের শক্তপোক্ত মাটিতেই বাঁধো।
সব স্বপ্নবীজের অঙ্কুরোদগম হয় না জেনেই বীজ বুনো।
আগরতলা, ত্রিপুরা, ভারত