ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ ঢাকায় আন্তর্জাতিক অ্যাথলেটিক প্রতিযোগিতায় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি'র ক্রিড়া বিষয়ক সম্পাদক ও কুয়েটের উপ পরিচালক মোঃ হেলাল ফকির স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন। গত ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বাংলাদেশ সহ আরো ৬ টি অংশগ্রহনকারী দেশ-ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা,ভুটান ও মালদ্বীপ সহ মোট ৭টি দেশ ও ২৮ টি সংস্থার অংশগ্রহণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক উম্মুক্ত এ্যাথলেটিকস প্রতিযোগিতা - ২০২৪ অনুষ্ঠিত হয়। ৪'শ এর বেশি দেশি-বিদেশি অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি'র ক্রিড়া বিষয়ক সম্পাদক ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ পরিচালক মোঃ হেলাল ফকির দুটি ইভেন্টে অংশগ্রহণ করে যথাক্রমে ট্রিপল জাম্পে-স্বর্ণ পদক ও লং জাম্পে- রৌপ্য পদক অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এছাড়া ৩ দিন ব্যাপী প্রতিযোগিতার মোট ২০৪ টি ইভেন্ট সম্পূর্ণ হয়েছে। ৩দিনে প্রতিযোগিতা শেষে ৭৮টি স্বর্ন, ৫২টি রৌপ্য ও ৩০টি ব্রোঞ্জসহ মোট ১৬০টি পদক অর্জন করে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ কাস্টমস, ৫২টি স্বর্ন, ৪৭টি রৌপ্য ও ২৭টি ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক অর্জন করে ২য় অবস্থান করেছে মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল( ইন্ডিয়া) এবং ২০টি স্বর্ন, ০৯টি রৌপ্যসহ মোট ২৯টি পদক নিয়ে ৩য় অবস্থান করেছে মাস্টার্স অ্যাথলেটিকস শ্রীলংকা। ভবিষ্যতে মোঃ হেলাল ফকির যেন এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।