নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাঁর বাড়িতে চলছিল তল্লাশি। ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কেজরিওয়ালের গ্রেফতার নয়াদিল্লির রাজনীতিতে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। গ্রেফতারের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন আম আদমি পার্টির কর্মী ও সমর্থকরা। এরপর গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তাঁরা।