বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

লেখক-আইনজীবী রেবা বড়ুয়া কলকাতায় সংবর্ধিত

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৩-১১ ০৮:৫২:৪৮
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার 'ইন্দো-বাংলা খোলা জানালা' চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র-বাংলাদেশের প্রধান সমন্বয়কারী, লেখক, সমাজ-সংস্কৃতি সংগঠক, আইনজীবী রেবা বড়ুয়া 'কীর্তিমান নারী' হিসেবে সংবর্ধিত হয়েছেন। ৭ মার্চ কৃপাশরন হলে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা, লেখক, সংগঠক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ড. দীপা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ভারতের মেঘালয়ের 'মিলন পত্রিকা'র প্রধান সম্পাদক, লেখক, কবি, সমালোচক বিশ্বজিৎ নন্দী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শতাব্দী প্রাচীন সংগঠন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার কোষাধ্যক্ষ -ট্রাস্টি, লেখক-সংগঠক অমলেন্দু চৌধুরী, সীতাকুণ্ডস্থ লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক শিমুল বড়ুয়া প্রমুখ। এ সময় বক্তারা বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন ও আর্ত মানবতার সেবায় এডভোকেট রেবা বড়ুয়ার অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এ জাতীয় আরো খবর