০৪ মার্চ, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। হলের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি ০৪ মার্চ সোমবার রাতে হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।