মহেশখালী কক্সবাজার ০২ মার্চ ২০২৪ ইং
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে লবণের মাঠ দখলের আধিপত্যকে কেন্দ্র করে শনিবার (২ মার্চ ২০২৪) সকাল থেকে
দুপক্ষের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে ধাওয়া পাল্টা ধাওয়ায়
সাইফুল নামে এক লবণ চাষি খু'ন, হয়েছে এই ঘটনায় অস্ত্র উদ্ধার, উভয় পক্ষের আহত হয়েছে ৮ গ্রেপ্তার হয়েছে ৪ জন।
নিহত সাইফুলের বাড়ি বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায়। নিহতের পরিবারের দাবি সাইফুলকে প্রতিপক্ষের লোকজন গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।
এই ঘটনায় উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রে জানা যায়।
আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-চিংড়ি ঘেরের বিরোধের জেরে দুই পক্ষের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে সংঘর্ষে ০১জন নিহত-সহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।
০২ মার্চ বেলা ১২.৩০ ঘটিকার সময় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার চিংড়ি ঘেরের সরকারি খাস জমির দখল নিয়ে মোঃ হোসেন গ্রুপ এবং নুরুল আজিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে মো: হোসেন গ্রুপের ১জন নিহত-সহ উভয় গ্রুপের ৭/৮ জন গুরুতর আহত হন।
আহতরা কক্সবাজার-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোঃ রাকিব নামক এক হামলাকারীকে একনালা বন্দুক-সহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
নিহতের পরিচয়-মোঃ সাইফুল পিতা- গোলাম কুদ্দুছ
সাং- মুন্সির ডেইল, বড় মহেশখালী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার।
একনালা বন্দুক-সহ আটক ব্যক্তির নাম ও ঠিকানা
মোঃ রাকিব পিতা: মৃত নাগু মেম্বার সাং- সোনাদিয়া,
থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার ।
আহতদের পরিচয়ঃ ১.নাম- মোঃ রফিক পিতা ফিরোজ মিয়া সাং-সোনাদিয়া পশ্চিমপাড়া২.নাম সাদ্দাম হোসেন
পিতা-আনোয়ার পাশা সাং- সোনাদিয়া পশ্চিমপাড়া
৩. নাম-বেলাল আহমেদ পিতা- আনোয়ার পাশা সাং- সোনাদিয়া পশ্চিমপাড়া ৪.নাম-শফিক মিয়া পিতা- ফিরোজ মিয়া সাং-সোনাদিয়া পশ্চিমপাড়া।৫. নাম- নকিব উল্লাহ পিতা- নাগু মেম্বার সাং- সোনাদিয়া পশ্চিমপাড়া ৬. নাম- আঞ্জু মিয়া পিতা- বদি আলম
সাং- সোনাদিয়া পশ্চিমপাড়া ৭. নাম- নাগু মিয়া
পিতা- বদি আলম সাং- সোনাদিয়া পশ্চিমপাড়া
৮. নাম- সরওয়ার পিতা-অজ্ঞাত সাং- সোনাদিয়া পশ্চিমপাড়া সর্ব থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)সুকান্ত চক্রবর্তী জানান-ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান চলমান রয়েছে।