বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কোম্পানীগঞ্জে জার্সি উম্মোচন

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-০২-১৭ ১৭:০৩:২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, ক্রীড়াই জাতীর মনবল।এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের কৃর্তি সন্তান রাজবাড়ী রেজিস্ট্রার কর্মকর্তা মো: জাফর উল্যাহর দেয়া উপহার আদর্শ স্পোর্টিং ক্লাব আবু মাঝিরহাটের জার্সি উম্মোচন করা হয়েছে। শুক্রবার বাদ মাগরিব আবু মাঝিরহাট বাজারস্থ আদর্শ স্পোর্টিং ক্লাব আবু মাঝিরহাটের ক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি মো : হাসান রাজা রাজের সভাপতিত্বে ও সাংবাদিক পপুলার রুবেলের সঞ্চালনায় জার্সি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা, আমেরিকান মর্গেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার, আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন,রাজবাড়ী রেজিস্ট্রার কর্মকর্তা মো: জাফর উল্যাহ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজ আলম,আমেরিকান প্রবাসী সম্রাট শাহজাহান,প্রবাসী মনির আহম্মদ। এবিষয়ে জাফর উল্যাহ বলেন ,তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হয়ে যাচ্ছে । তাদের মাদক থেকে দুরে রাখতে খেলাধূলার চর্চা দরকার। সে চর্চার ভিতর রাখতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা । যার যার অবস্থা থেকে উৎসাহ দিলে একদিন সুন্দর আগামী গড়ে উঠবে।

এ জাতীয় আরো খবর