রবিবার, মার্চ ৮, ২০২৬

শোবিজ তারকা সোনিয়ার নাটকে ব্যস্ত সময় পার

  • বাপ্পি সরদার
  • ২০২৪-০২-১৭ ১৬:৫৬:২৩
জনপ্রিয় শোবিজ তারকা সোনিয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নাটক নিয়ে। ঈদকে সামনে রেখে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নাটক নির্মাণ করছেন নাটক নির্মাতা প্রতিষ্ঠান এবং পরিচালকবৃন্দ। "একটি গ্রাম একটি শহর" নাটকের শুটিং শেষে জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলায় সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮ টায়। অপেক্ষায় আছে সোনিয়া অভিনিত এই নাটক। নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহিন। এছাড়াও রাজু আহমেদের পরিচালনায় "লাইলির মিষ্টি পানের দোকান " নাটক নির্মাণ শেষে মুক্তির অপেক্ষায়। অভিনেত্রী সোনিয়া বলেন, আমি আমার অভিনয়ের মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আমার অভিনীত নতুন নাটক এটিএন বাংলায় দেখতে দর্শকদের আহ্বান জানাচ্ছি। আমার মিডিয়া ক্যারিয়ারে এগিয়ে যেতে যারা সহযোগিতা করছেন এবং করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এগিয়ে যেতে চাই।

এ জাতীয় আরো খবর