আইজিপি কাপ কাবাডি পুলিশ চ্যাম্পিয়নশিপ ২০২৪ আর আর এফ চ্যাম্পিয়ন
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০২-০৮ ১৯:১৬:১১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি : আইজিপি কাপ কাবাডি পুলিশ চ্যাম্পিয়নশিপ ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে আর আর এফ খুলনা এবং খুলনা জেলা পুলিশ। খেলায় আর আর এফ ৫৫-২৯ পয়েন্ট ব্যবধানে খুলনা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞ এ্যাডিশনাল ডিআইজি মো হাসানুজ্জামান পিপিএম এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মো সাইদুর রহমান পিপিএম সেবা । ম্যাচ সেরা পুরস্কার জিতেন খুলনা জেলা দলের সোহেল এবং টুনামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন আর আর এফ খুলনার অধিনায়ক সোহরাব ।