শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কার্মকান্ডের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসাব
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০২-০৮ ১৭:৫৪:১৮
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতারণী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যশোর জেলা শিক্ষা অফিসার ও গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক সফল প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম। আমন্ত্রিত অতিথি ছিলেন গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী, প্রাক্তন প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দিন জুন্নুর, প্রাক্তন প্রধান শিক্ষক মোছাঃ খালেদা খানম, সাবেক সহকারী প্রধান শিক্ষক কবির আলম, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, খুলনা টিটিসি’র অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ও খানাবাড়ী গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) এস এ রহিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আবু হানিফের সভাপতিত্বে এবং সনজয় কুমার মন্ডল ও মোঃ লুৎফর রহমানের যৌথ স ালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খান বলেছেন‘‘ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে এবং চারিত্রিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। নিজেদেরকে ভবিষ্যৎ আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে লেখাপড়ার সাথে সহশিক্ষামূলক কার্যক্রম, নৈতি-নৈতিকতা ধরে রাখতে হবে। তিনি বলেন শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সব থেকে বেশি ভূমিকা রাখে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করবে তাই তাদেরকে সকল বিষয়ে পারদর্শি হতে হবে। তিনি বলেন এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। ’’ পরে তিনি শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন এবং বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শামীমা হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, রিক্তা রানী রায়, এস এম তৈয়মুর রেজা, মোঃ সামছুর রহমান, প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক, ফারহানা ইয়াসমিন, শিউলী থান্দার মুক্তা মন্ডল। এ সময় আঞ্জুমানারা, খান তানয়ীম আফরোজ, সাব্বির মাহমুদ জোয়াদ্দার, লিপি খাতুন, মোস্তফা যুবাইর আলম, শারাফুল ইসলাম, অভিষেক মজুমদার, মুক্তা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খুলনা জেলা সাম্যবাদী দলের (এম এল) সাধারন সম্পাদকের মাতার পরলোকগমন
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা জেলা সাম্যবাদী দলের (এম এল) সাধারন সম্পাদক শ্রী নন্দলাল মজুমদার এর মাতা সোনাতা মজুমদার (৯৫) বৃহস্পতিবার বেলা পৌণে ৩ টায় খুলনার লবনচড়া মুক্তার হোসেন সড়কস্থ নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি ৪ পুত্র ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিকে খুলনা জেলা সাম্যবাদী দলের সাধারন সম্পাদক শ্রী নন্দলাল মজুমদার এর মাতার মূত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সাম্যবাদীদল (এমএল) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সম্পাদক কমরেড এফ এম ইকবাল , খুলনা জেলা সাম্যবাদী দলের যুগ্ন সম্পাদক মোঃ মীর গাউছ, জেলার সাংগঠনিক সম্পাদক গাজী খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির শেখ, কোষাধক্ষ সম্পাদক রতন মন্ডল , দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ত্রান ও পুর্ণবাসন সম্পাদক মোঃ আল আমিন বিশ^াস, তথ্য সম্পাদক মোঃ মিজান শেখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম কাজী, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিনা, মহিলা বিষয়ক সম্পাদিকা জোছনা রানী দাশ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জোছনা রানী দাশ, সদস্য মোঃ রবিউল ইসলাম, কামরুল চৌধুরী, মফিজ শেখ, মোঃ তৌহিদ শেখ, পল সরকার, মোঃ কামাল হোসেন, সবুজ ফকির, দিদার হোসেন, জাহিদ হাসান প্রমুখ।