মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

টাইব্রেকারে জাপানি ভিসেল কোবের বিপক্ষে হেরেছে মেসির দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৭ ২৩:৪৪:৩৭

শেষ পর্যন্ত মেসি খেললেন। তবে মেসি খেললেও জাপানি ভিসেল কোবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞতা সুখকর হয়নি মায়ামির। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে দলটির কাছে হেরে গেছে তারা।
ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামেন মেসি।মাঠে নেমে ঝলক দেখিয়ে দর্শকদের আনন্দও দিয়েছেন মেসি। আক্রমণ তৈরি করেছেন, গোলও প্রায় পেয়েই গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য মেসিকে গোল করতে দেখার আনন্দময় মুহূর্তের সাক্ষী হতে পারেনি জাপান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের দর্শকরা। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় মেসিরা।
এদিন অবশ্য মেসিকে ছাড়াই মাঠে নেমে শুরুর দিকে দারুণ ফুটবলই খেলছিল ফ্লোরিডার দলটি।১৭ মিনিটে মায়ামির সার্জিও বুসকেটস আঘাত পেয়ে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় তারা।একের পর এক দারণ আক্রমণ শানাতে থাকে জাপানি দলটি। বারবার পরীক্ষা নিতে থাকে এমএলএসের দলটির ডিফেন্ডাদের। এ সময় মেসির অভাব হাড়ে হাড়ে টের পায় মায়ামি।
একাধিক সুযোগ তৈরী করেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি মায়ামি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে খেলছিল স্বাগতিকরা। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি । দলের সেরা তারকা মাঠে নামতেই চেহারা বদলে যায় মায়ামির।
মেসি-সুয়ারেজ জুটি মিলে দারুণ সব আক্রমণ করতে থাকেন। তেমনই একটি আক্রমণ থেকে অল্পের জন্য গোলবঞ্চিত হয় মায়ামি। পাল্টাআক্রমণ চালাচ্ছিল জাপানি দলটিও।
শেষ পর্যন্ত গোলশূেন্য খেলা শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে শেষ পর্যন্ত হারতে হয় মেসির দলকে।


এ জাতীয় আরো খবর