মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মার্চে আর্জেন্টিনা আসবে চীনে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-৩১ ০৯:২৭:১০

ইন্টারন্যাশনাল উইন্ডোতে মার্চে আর্জেন্টিনা আসবে এশিয়ার দেশ চীনে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন চীনে তারা দুই আফ্রিকার পরাশক্তি নাইজেরিয়া এবং আইভরি কোস্টের বিপক্ষে খেলতে নামবে। 
হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ। আর বেইজিং এর  ওয়ার্কাস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট। 
তবে কোন তারিখে খেলা হবে তা এখন নিশ্চিত না। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে যেকোন সময় এই দুই ম্যাচ হবে।
এছাড়া এই সফরে চীনের বিপক্ষেও একটি ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে চীনের। তাই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে এএফএ। 
উল্লেখ্য, এশিয়া মহাদেশের এই দুই ম্যাচই কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক সূচি। এরপর সরাসরি জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 


এ জাতীয় আরো খবর