মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০১-২৮ ২২:৩৫:১০

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রোববার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ আনুুষ্ঠানের আয়োজন করা হয়।এতে পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আশরাফুল কাদেরের সভাপতিত্বে ওই আনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শাহারজাদ মোমেন চৌধুরী। এছাড়াও পরিচালনা পর্ষদ সদস্য শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ,ঘাটাইল উপজেলা পরিষদের কর্মককর্তাবৃন্দ,বিভিন্ন স্কুল ও কলেজের  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।   
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান এবং নাজনীন নাহার লুনা।
এ প্রতিযোগিতায় ৪টি হাউজের মধ্যে ভাসানী হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হ।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মার্চপাস্ট (কুচকাওয়াজ) ও মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

 


এ জাতীয় আরো খবর