বুধবার, জুন ২৪, ২০২৬

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০১-১০ ১৯:০৩:৪৬
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল সন্ধায় ফুলবাড়ীগেট দলিয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে ও সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান। বক্তৃতা করেন গোলাম মোস্তফা, সুরুজ্জামান হানিফ, মোঃ বাবুল হোসেন, শেখ শাকিল আহম্মেদ, মিজানুর রহমান রুপম, ওলিয়ার রহমান রাজু, শেখ নাসির আহম্মেদ, রেবা সুলতানা, নিলা নাছির, আবু নাইম, ইসমাইল হোসেন ইমন, রাজিয়া সুলতানা মিস্ত্রি ,সুফিয়া বেগম, লাভলু, আফজাল, মোমিন, ফারুক, রতন মোল্ল্যা, লাবনী, নাদিয়া, রিমা , চায়না প্রমুখ।

এ জাতীয় আরো খবর