শিরোমনির ডাকাতিয়ায় নৌকা প্রতীকের অফিস উদ্বোধন ও উঠান বৈঠক
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-১২-২৫ ১৭:৫৯:০৮
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ পদপ্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও উঠান বৈঠক খানজাহান আলী থানার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডের শিরোমণি ডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ধায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মনিলাল মন্ডল এর সভাপতিত্বে ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা। বক্তৃতা করেন ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, শেখ আব্বাস উদ্দিন, মীর সিরাজ উদ্দীন, শেখ মেহেদী হাসান, ৭ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ রবিউল ইসলাম, সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, কাজী মেহেদী হাসান, শেখ হায়দার আলী, শেখ শামিম হোসেন, খান মোস্তাক আহমেদ, ৩৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ আকবার আলী, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহমান, আশিক রেজা, জিসান, মেহেদী হাসান, আজিম, আশিক, তুষার, মফিজুর রহমান, শেখ রুম্মান, শেখ রয়েল সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তৃতায় আলহাজ্ব শেখ আবিদ হোসেন বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতীক, তাই আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট প্রদান করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।