জাসাস খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটির লিফলেট বিতরন
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-১২-২৪ ০১:৫১:০৯
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক সফল করতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাসাস খুলনা মহানগর ও জেলার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে শনিবার লিফলেট বিতরন করা হয়েছে।ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাসাস খুলনা মহানগর ও জেলার সকল স্তরের নেতৃবৃন্দের উপস্থিতে নগরীর রূপসা মোড়,নতুন বাজার,২নং কাস্টমঘাট,নতুন বাজার ওয়াপদা রোড এবং রূপসা স্ট্রান্ড রোডের আবাসিক এলাকায় এই লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়। উক্ত লিফলেট বিতরন কর্মসৃচিতে উপস্থিত ছিলেন জাসাস খুলনা মহানগর আহবায়ক ইন্জি: নূর ইসলাম বাচ্চু, যুগ্ম-আহবায়ক কাজী জলিল ও মঈনুল ইসলাম কিরন,জেলা আহবায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব আজাদ আমীন,সদর থানা সভাপতি রবিউল ইসলাম,মো:আরিফ,মো: ডালিম,মো:মাহফুজ হোসেন,রানা,মনিরুল,জিয়াসহ প্রমূখ নেতৃবৃন্দ।