মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলকে জয়ের জন্য ২৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৬ ২২:৩৫:৫১

লন্ডনের বাফেলো পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের ক্রিকেট খেলায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলকে জয়ের জন্য ২৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া নারীরা। 
ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দলের দুই ওপেনার ফারজানা হক ও শামীমা সুলতানা ৬৬ রান যোগ করেন। শামীমা ৩৪ ও ফারজানা ৩৫ রানে আউট হন। এরপর মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা রানের চাকা সচল রাখেন। 
মুর্শিদা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রানে অপরাজিত থাকেন। এছাড়া স্বর্ণা আক্তার অপরাজিত ২৭ রান করেন। এর আগে দু’দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্র হয়েছিলো।

 


এ জাতীয় আরো খবর