রবিবার, মে ৩, ২০২৬

প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির হেভিওয়েট তিন নেতার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৮ ০৯:৩৮:৪৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতয় পার্টির ঘোষিত প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির হেভিওয়েট তিন নেতার। তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার সংসদ সদস্যরা।
ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। পিরোজপুর-৩ আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। 
এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
এদিকে তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।


এ জাতীয় আরো খবর