মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের প্রতিপক্ষ অ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৬ ২৩:২০:০০

দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শিরোপার জন্য এখন তারা লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে।
বৃহস্পতিবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২১২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটে নেমে ৪৭ ওভার ২ বলে তিন উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অজিরা।
প্রথমবার ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ব্যাটে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই হোঁচট খায়। মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। ষষ্ঠ ওভারে ফর্মের তুঙ্গে থাকা ডি কক শিকার হন জস হ্যাজলউডের। রান তখন কেবল ৮।

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া | Boishakhi Online
এরপর ভ্যান ডুসেন ৬ অঅর এইডেন মার্করাম ফেরেন ১০ রান করে। ২৪ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে এরপর টেনে তোলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। ক্লাসের দলীয় ১১৯ রানের সময় ৪৭ রান করে শিকার হন ট্রাভিড হেডের। পরের বলে মার্কো জেনসেনের উইকেটও তুলে নেন হেড।
এরপর দক্ষিণ আফ্রিকাকে একাই টেনে নেন মিলার। তার ১১৬ বলে ১০১ রানের ইনিংসে ভর করেই ২০০ পার করে দক্ষিণ আফ্রিকা। মাঝে জেরাল্ড কোয়েটজে ১৯ রান করে যোগ্য সঙ্গ দেন এই ব্যাটারকে। শেষ অবধি ২ বল বাকি থাকতেই তারা অলআউট হয় ২১২ রানে। 
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেডের ঝড়ে ৬ ওভারেই ৬০ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। তবে সপ্তম ওভারের প্রথম বলে ২৯ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙেন এইডেন মার্করাম। পরের ওভারে কোনো রান না করেই ফেরেন মিচেল মার্শ।

ICC ODI World Cup 2023 | Australia beats South Africa by 3 wicket in Semi- final, will meet India in Final dgtl - Anandabazar
এরপর স্টিভ স্মিথকে নিয়ে জুটি গড়ে বিপর্যয় সামাল দেন হেড। তারা দু’জন ৫৫ রানের জুটি গড়েন। ৬২ রান করা হেডকে ফিরিয়ে জুটি ভাঙেন কেশব মহারাজ। দলীয় ১৩৩ রানের মাথায় ফিরে যান মার্নাস লাবুুশেন। দলের খাতায় ৪ রান যোগ হতে ফেরেন স্মিথও।
তাতে বেশ বিপাকেই পড়ে অজিরা। দলীয় ১৯৩ রানের মাথায় জশ ইংশিকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন কোয়াটজে। তবে অষ্টম উইকেটে দৃঢ়তা দেখান দুই বোলার মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স। দু’জন অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। স্টার্ক ১৬ আর কামিন্স করেন ১৪ রান।
তাবরিজ শামসি আর কোয়াটজে নিয়েছেন দুইটি করে উইকেট। আগামী ১৯শে নভেম্বর ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও ভারত।

 


এ জাতীয় আরো খবর