বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চৌগাছায় সালেহা খাতুনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত :

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১০-২৬ ২১:৪৯:১৩

যশোরের চৌগাছায় "এম আহমদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদ" আয়োজিত সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা খাতুনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় চৌগাছা আহমদ নগর, কয়ার পাড়া, "এম আহমদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদ" সংগঠন এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদের উপস্থাপনায় সভাপতির বক্তব্য রাখেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানূর আলম উজ্জ্বল, মুকুরুল ইসলাম মিন্টু, সভাপতি রিপোর্টার্স ক্লাব, খাজা ফজিল আইজ উজ্জল, সম্পাদক সাপ্তাহিক চৌগাছা। কবি আনন্দ মোহন বিশ্বাস, কবি আবু জাফর বিশ্বাস, কবি শাহীন মাহবুব, কবি আবু রাসেল, কবি আসাদুজ্জামান, কবি খলিলুর রহমান জুয়েল, কবি ফারুক আহমেদ, কবি আমিনুর রহমান প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর