বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চৌগাছায় খেঁজুরগাছ কাটা গাছিদের সমাবেশ অনুষ্ঠিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১০-১৭ ২২:৫৫:৩০

যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের নিয়ে গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ ঈদগাহ চত্বরে এই গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাঁচ শতাধিক গাছি অংশ গ্রহণ করেন।
সমাবেশ শেষে তাদের মধ্যে প্রণোদনার সরিষা, মসুর ও পেয়াজ বীজ প্রদান করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। 
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হুসাইন, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, খেঁজুর গাছ ও গুড় গবেষক সৈয়দ নকিব মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার সেক্রেটারি জিয়াউর রহমান রিন্টু। গাছিদের পক্ষ থেকে হাকিমপুর ইউনিয়নের চাকলা গ্রামের আব্দুল কুদ্দুসসহ কয়েকজন। সমাবেশে ইউএনও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের গাছিদের একটি করে সরকারি সমবায় সমিতি করে দেয়া হচ্ছে। এরই মধ্যে ৪টি ইউনিয়নে সমিতি গঠন সম্পন্ন হয়েছে। একটি ওয়েবসাইট খুলে গাছিদের ছবিসহ নামের তালিকা ও মোবাইল নম্বর দিয়ে দেয়া হবে। যেনো দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতারা সরাসরি গাছিদের কাছ থেকে খেঁজুর গুড় ক্রয় করতে পারেন। এছাড়া গাছিদের প্রশিক্ষণ প্রদান ও সরঞ্জাম প্রদান এবং সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে। যা অব্যাহত রাখা হবে।

 


এ জাতীয় আরো খবর