বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী মাহমুদা খাতুন-এর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৬-১১-১২ ১৫:৪৪:৪৭

মাহমুদা খাতুন। অভিনেত্রী।
বাংলাদেশের নাটকের পঞ্চাশ দশকে যে কয়েকজন মুসলমান অভিনেত্রীর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতমা ছিলেন মাহমুদা খাতুন। 
মাহমুদা খাতুন ১৯৩২ খ্রিষ্টাব্দে, ঢাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। 
পঞ্চাশদশকে এদেশের নাটকে, যে কয়েকজন মুসলমান অভিনেত্রীর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতমা ছিলেন মাহমুদা খাতুন। তিনি সর্বপ্রথম বেতারে নাট্যাঅভিনেত্রী হিসেবে অভিনয় জীবন শুরু করেন। 
এই গুণি অভিনেত্রী একসময় চলচ্চিত্রেও অভিনয় করেন। মাহমুদা খাতুন অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- নোলক, সাধনা, লাল কাজল, চন্দ্রনাথ, দিন যায় কথা থাকে, নতুন বউ, সময় কথা বলে, খোকন সোনা, ডানপিটে ছেলে, নয়নের আলো, সালমা, দায়ী কে, আয়না বিবির পালা, অশান্তি, রাধাকৃষ্ণ, রাজা মিস্ত্রী প্রভৃতি। 
তিনি বেতার ও চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের নাটকেও অভিনয় করেছেন এবং একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন। আনোয়ারা, করিমন-সমিরন, যেখানে দেখিবে ছাই, হঠাৎ একদিন, বহুব্রীহি'সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মাহমুদা খাতুন।
প্রতিভাবান গুণি ও জনপ্রিয় এই অভিনেত্রীর এক সময় নাটকের 'রহিমার মা' চরিত্রের আড়ালে নিজের আসল নাম-ই ঢাকা পরে গিয়েছিল তাঁর বাস্তাবানুগ অভিনয়ের জন্য। বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার হুমায়ুন আহমেদের 'বহুব্রীহি' নাটকে অভিনয় করে এই মেধাবী অভিনেত্রী চির স্মরণীয় হয়ে আছেন আজও। 
গুণি জনপ্রিয় অভিনেত্রী মাহমুদা খাতুন-এর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০০ সালের ১২ নভেম্বর ঢাকায় ইন্তেকাল করেন। 
মৃত্যুবার্ষিকীর দিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।


এ জাতীয় আরো খবর