বিশ্বাস হারিয়ে যাচ্ছে ক্রমশ,
আত্মবিশ্বাসও দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত।
কথা দিয়ে কেউ কথা রাখে না --
মানুষ কৃতঘ্ন হয়ে যাচ্ছে দিন দিন,
সুযোগের সদ্ব্যবহার করতে ওৎ পেতে বসে থাকে সবসময়।
মানীর মান নিয়ে ছিনিমিনি খেলতে কুণ্ঠাবোধ করে না
হারিয়ে গেছে স্নেহ,প্রেম, ভালোবাসা,
মা-বাবার প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই
তারা কী করে অন্যকে সন্মান দেবে !
অন্যায়, অত্যাচার, অবিচার, অনিয়ম দেখতে দেখতে
হৃদয়ে সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরি,
কখন যেন উদগীরণ ঘটে তার।
ধ্বংসের পরিব্যাপ্তিতে হোক নতুন পৃথিবীর আর্বিভাব,
ফিরে আসুক সত্য, শান্তি, বিশ্বাস।
ভোরের নরম রোদের মতো সজীব হোক প্রাণ।
মনুষ্যত্ব ফিরে আসুক, জয় হোক মানবতার।