বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কারমাইকেল কলেজ অর্থনীতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • হাসান ফেরদৌস রাসেল
  • ২০২৩-০৯-২৯ ১৯:৪২:৩৩

মহানগর প্রতিনিধিঃ অক্সফোর্ড খ্যাত রংপুরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
২৯শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় চেম্বার অফ কমার্স হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মুহাম্মদ আমজাদ হোসেন, অধ্যক্ষ কারমাইকেল কলেজ রংপুর। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মুহাম্মদ মোস্তাফিজার রহমান, সাবেক অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ। 
সভাপতিত্ব করেন, এবিএম জার্জিস চৌধুরী, অর্থনীতি প্রাক্তন ছাত্র ফোরাম কারমাইকেল কলেজ রংপুর।‌ 
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 
 


এ জাতীয় আরো খবর