ডুমুরিয়া প্রতিনিধি।
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কে চলাচলরত পরিবহন চালক, শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির মাধ্যমে সড়ক আইন মেনে চলা, নিরাপদে পথ চলা, ট্রাফিক সংকেত অনুসরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি রবিউল ইসলাম (মেম্বার), সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মনিরুল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টো, কোষাধ্যক্ষ শাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল, প্রকাশনা সম্পাদক হোসাইন খান, কার্যকরী সদস্য গোপাল, আলিমুল, হেদায়েত, মুজাহিদুল ইসলাম সেতুসহ নিসচা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, শ্রমিক, পথচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।