বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ডুমুরিয়ায় নিসচা’র জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৬-০৯-৩০ ১৫:১১:৩৮

ডুমুরিয়া প্রতিনিধি:
আজ ৩০-৯-২৬ বুধবার সকাল ১১টায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির (২০২৬-২৭) পরিচিতি সভা ও আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে পূর্ব শোভনার এস এম বি এন্ড সি মাধ্যমিক বিদ্যালয়ে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোল্যা মোশাররফ হোসেন মফিজের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, আগামী ২২ অক্টোবর দেশব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এরই ধারাবাহিকতায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের এই কার্যক্রমের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার অর্জনের কথাও তিনি উল্লেখ করেন।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা সরদার কারিমুল ইসলাম, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল, সদস্য হেদায়েত, আলিমুল, হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর