সাতক্ষীরা : সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর আবু বকরের সঞ্চালনায় এ সভায় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সিনিঃ সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু , ১ম যুগ্ন সাধাঃ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন , সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তারা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যেনো আস্থার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ।পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের ভূমিকা, যুবসমাজের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করা হয়। সভায় সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ-সভাপতি জি এম সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমানসহ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি মো. রমজান আলী, মো. বোরহান উদ্দীন বুলু ও মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবিদুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ও মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. এনামুল হক সিকদার ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনি, এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু, সাংবাদিক গাজী হাবিব, আরিফুর রহমান, জাবের বিন হোসাইন, আলমুতাছিম বিল্লাহ সবুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।