সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

ছোট মহেশখালীতে জেটি ঘাট ও বাঁধ-সড়কের স্থান পরিদর্শনে এমপি ফরিদ

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৯-২৭ ২০:২৯:৪৭

মহেশখালী (কক্সবাজার) ঃউপকূলীয়  যোগাযোগব্যবস্থা  ও  জনদুর্ভোগ  কমাতে ছোট মহেশখালী ইউনিয়নের মুদির ছড়া ও আহমদিয়া কাটায় প্রস্তাবিত  জেটি ঘাট এবং উপকূলীয় বাঁধ কাম আরসিসি  ঢালাই সড়কের  স্থান  সরেজমিন পরিদর্শন করেছেন,  কক্সবাজার-২   আসনের    সংসদ   সদস্য আলমগীর  মুহাম্মদ  মাহফুজ  উল্লাহ ফরিদ। রোববার (২৭সেপ্টেম্বর)পরিদর্শনকালে তিনি সম্ভাব্যজেটি ঘাটের স্থান, উপকূলীয়  বাঁধের অবস্থা  ও সড়ক যোগাযোগের বাস্তব  পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই  সঙ্গে প্রকল্প বাস্তবায়নের  সম্ভাব্যতা, স্থানীয় মানুষের প্রয়োজন এবং অবকাঠামোগত  চ্যালেঞ্জ  নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় মহেশখালী উপজেলা এলজিইডির প্রকৌশলী বনি ইয়ামিন জনি, এসও  রাহাদুল  ইসলামসহ স্থানীয় বিএনপি,  যুবদল,  ছাত্রদল  ও   কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য,প্রস্তাবিত জেটি ঘাট ও বাঁধ কাম  আরসিসি  সড়ক  বাস্তবায়ন   হলে ছোট মহেশখালীর  উপকূলীয়  এলাকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন   ও  যোগাযোগব্যবস্থায়  সুবিধা বাড়তে পারে।   একই   সঙ্গে   উপকূলীয়  বাঁধের  সঙ্গে সড়ক অবকাঠামোর  সমন্বিত  উন্নয়ন  হলে জননিরাপত্তা ও স্থানীয়    যোগাযোগে   দীর্ঘমেয়াদি   সুফল   পাওয়ার সম্ভাবনা রয়েছে।  সরেজমিন   পরিদর্শনের  মধ্য দিয়ে প্রস্তাবিত   অবকাঠামোগুলোর  বাস্তব প্রয়োজন, স্থান নির্বাচন   ও  কারিগরি  দিক মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর