সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৯-২৭ ১৮:২৮:০৪

যশোরের চৌগাছায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে অফিসিয়াল টি-শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়। রবিবার (২৭সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় চৌগাছা বাজারের সিটি প্লাজা মার্কেটের (২য় তলা) সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোঃ কবির হোসেন সোহেল, মোঃ কামরুল হাসান, আবু জাফর বিশ্বাস, মোঃ মনিরুল ইসলাম, সম্রাট শাকিল, দীপ্ত বিশ্বাস, নয়ন রহমান, রনি চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম রনি, কায়ুম হোসেন, বিল্লাল হোসেন, স্বপন হোসেন, মোঃ ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতামত ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের মাঝে অফিসিয়াল টি-শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর