চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক (৭৭) ইন্তেকাল করেছেন ( ইন্না ল্লিাহি অইন্না ইলাহি রাজিউন)। রবিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাচোল পৌর ৯ নং ওয়ার্ডের কন্যানগর মহল্লায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি ওই মহল্লার তফজুল মন্ডলের ছেলে। মৃত্যুকালে এনামুল হক স্ত্রী,দুই ছেলে এবং তিন মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকাল সাড়ে ৫টায় বাসভবন সংলগ্ন স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে কন্যানগর গোরস্থানে এনামুল হকের দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রিয়াংকা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবানাথ,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, হাসান আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।