মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিএনপি নেতা ফরহাদ হোসেনকে হাসপাতালে দেখতে যান জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-২৭ ১৮:০৯:৪৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানা বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোঃ ফরহাদ হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রæত খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন।  
এদিকে, অসুস্থ মোঃ ফরহাদ হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে যান জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু।  
পরিদর্শনকালে তিনি অসুস্থ নেতা ফরহাদ হোসেনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সুচিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু অসুস্থ মোঃ ফরহাদ হোসেনের দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

 


এ জাতীয় আরো খবর