শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বালুবাহী ট্রাক্টরের ইঞ্জিন উল্টে চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৪ ২৩:১০:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি বালু বোঝাই ট্রাক্টর-ট্রলির ইঞ্জিন উল্টে ট্রলি চালক বাবুল আখতার (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। পরিবার ও পুলিশ  সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় পদ্মা নদী তীরের বালু পয়েন্ট থেকে বালু বোঝাই করে উঁচু সড়কে ওঠার সময় ট্রাক্টরের সামনের ইঞ্জিন অংশ চাকা সহ উল্টে  চালক বাবুলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে গুরতর আহত বাবুলকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন,পুলিশ মরেদহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর