বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৪ ১৮:৪৩:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা  আফসার আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের  মৃত জোনাব আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে. তিন মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার  সন্ধ্যা ৬টায়  নিজ বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর