বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

সাতক্ষীরায় সুন্দরবন অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকায়ন ও যৌথ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৯-১৬ ১৯:১০:১১

সাতক্ষীরা : সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) কমপ্লেক্সে সুন্দরবন অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, মৎস্য চাষ, গবাদিপ্রাণি এবং জীবিকার ওপর স্থানীয় পর্যায়ের সমন্বয় ও যৌথ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর, ২০২৬) আয়োজিত কর্মশালাটির মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু-সহনশীল জীবিকায়ন: স্থানীয় পর্যায়ের সমন্বয় ও যৌথ পরিকল্পনা’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম । কেয়ার বাংলাদেশ, ক্লাইমেট স্মার্ট লাইভলীহুড প্রাক্টিসেস এর রিজিওনাল ম্যানেজার লুৎফা পারভীন ও কর্ডএইড এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর মাসুদ রানার সঞ্চালন এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ইনোভেশন কেয়ার বাংলাদেশ এর ম্যানেজার আবিদুল কবিরসহ মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।   
কর্মশালায় বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ ও প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ টেকসই সমাধান বা 'নেচার-বেসড সলিউশনস' (NbS) এর ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে জলবায়ু অভিযোজন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে আরও জোরদার করতে সরকারি বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং উন্নয়ন সহযোগীদের মধ্যকার সমন্বয় সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।  উপকূলীয় অঞ্চলে জলবায়ু-স্মার্ট পুনরুৎপাদনশীল কৃষি,গবাদিপ্রাণি ও আধুনিক মৎস্য চাষের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।


এ জাতীয় আরো খবর