চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে ৪ কেজি ৯৫০ গ্রাম গানপাওডার ও ১০টি ককটেল উর্দ্ধা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। র্যাব জানায়, মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। র্যাব-৫ ব্যাটালিয়নের নিজস্ব বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২.৮ কেজি গানপাওডার সদৃশ গুড়া পদার্থ ও ২.১৫ কেজি কােেলা বারুদ সদৃশ গুড়া পাওডার এবং ১০টি ককটেল উদ্ধারপূর্বক জব্দ হয়।
র্যাব আরও জানায় অভিযানকালে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে , উদ্ধার বিস্ফোরক পদার্থগুলো নাশকতা সৃষ্টির লক্ষ্যে দূষ্কৃতিকারীরা ওই বাগানে সংরক্ষণ করেছিল।
বুধবার(১৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ ব্যাটালিয়ন,রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এ অভিযানে জব্দ বিস্ফোরকগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় জমা করা হয়েছে বলেও জানায় র্যাব।