জিয়া সংসদ এর কেন্দ্রীয় সভাপতি সৈয়দ নাজমুল আহসান এক বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (কমল) বীরউত্তমকে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে বলে দাবি উত্থাপন করেছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংগ্রামে, সংকটে, অগ্রগতিতে সর্বাধিক উচ্চারিত জনপ্রিয় নেতা।
মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়া যিনি সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকা রেখেছিলেন।
এবং যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশ উন্নয়নের মূলমন্ত্র তাই জিয়া সংসদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (কমল) বীরউত্তমকে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার দাবি উত্থাপন করছে।
উল্লেখ্য জিয়া সংসদ তার উত্থাপিত দাবি বাস্তবায়নে গণসংযোগ, প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে।