গিলাতলায় যাতায়াতের রাস্তা বন্ধ;
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর ফুলতলা উপজেলার ১ নং আটরা-গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাতমডাঙ্গা এলাকায় চলাচলের একমাত্র পথটি ইটের প্রাচীর ও গেট দিয়ে বন্ধ করে দেওয়ায় একটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। ঘরের প্রধান প্রবেশপথ অবরুদ্ধ হয়ে পড়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য কর্পোরাল মোঃ আমজাদ হোসেনের পরিবারের সদস্যরা প্রতিদিন মই দিয়ে পাশের বাড়ির ছাদ ও বাগান ব্যবহার করে চরম ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিকার চেয়ে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও), আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করেছেন। আজ খুলনা জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ কমিমনার এর কার্যালয়ে অভিযোগ দাখিল করবেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমজাদ হোসেন ও তার পরিবার নিজেদের ক্রয়কৃত জায়গায় বাড়ি নির্মাণ করে গত ২০ বছরেরও বেশি সময় ধরে এই রাস্তাটি যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে আসছিলেন। কিন্তু গত কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুর রাজ্জাক (রনি) ও তার পরিবার যাতায়াতের সেই গলিপথটিতে তালা লাগিয়ে দেন এবং রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা চালান।
ভুক্তভোগী পরিবার ২টি স্থানীয়ভাবে সমাধান না পেয়ে ১ নং আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শরণাপন্ন হন। চেয়ারম্যান একাধিকবার নোটিশ পাঠালেও অভিযুক্ত বিবাদী আব্দুর রাজ্জাক (রনি) কোনো নোটিশ গ্রহণ করেননি এবং সালিশি বৈঠকে হাজির হননি। ফলে ইউনিয়ন পরিষদ থেকে প্রশাসনের সহায়তায় বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। এমনকি তিনি জাহানাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার বরাবরও প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন।
পরবর্তীতে ভুক্তভোগী আমজাদ হোসেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা ও একাধিক নোটিশ সত্তে¡ও গত ২৬ জুলাই সকালে চলাচলের পথে বাঁধাদান ও হুমকির সম্মুখীন হন বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেন। বর্তমানে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ থাকায় অসুস্থ ও বয়স্ক মানুষসহ পরিবারের সদস্যদের মই বেয়ে ছাদ ও প্রাচীর ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ব্যাপারে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আমজাদ হোসেনের পরিবারটি দ্রæত আইনি পদক্ষেপ ও প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে যাতায়াতের পথটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক রনির নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, রাস্তা বা গলিপথ আমার পিতা আমাদের পরিবারের জন্য তৈরি করেছেন,এটা শুধু আমাদের জন্যই প্রযোজ্য, অন্য কেউ এই রাস্তা বা গলিপথ ব্যবহার করতে পারবে না।