বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

নাচোল ইউএনও’র বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য,দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-০১ ১৮:৫৭:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে গত ১০ আগষ্ট ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬ এর নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সপুারভাইজার নিয়োগের ফলাফল প্রত্যাখান করে প্রখাশ্যে জনসম্মুখে আপত্তিকর,মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদানের অভিযোগে নাচোল সদর ইউপি চেয়ারম্যান  সফিকুল ইসলাম এবং নাচোলের কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
সেই সাথে কেন তাঁদের ওইসব অপরাধের  কারণে পদ হতে চূন্তান্তভাবে ভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের  মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাবদানের জন্য কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছে। প্রজ্ঞপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধিগনের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীল আচরণ ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সাথে সামজ্ঞস্যপূর্ণ হয় নি। ওই দুই চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা।
গত ২৪ আগষ্ট স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব  জিয়াউর রহহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপ-সচিব) উজ্জল কুমার দাস  গত সোমবার (৩১ আগষ্ট) তাঁর দপ্তরে প্রজ্ঞাপন পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার(১ সেপ্টেম্বর) হতে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব দিতে হবে।
উল্লেখ্য, গত গত ১০ আগষ্ট ফল প্রকাশকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা  ঘটে  নাচোল উপজেলা পরিষদ ভবনে। ফল প্রত্যাখানের পাশপাশি বিক্ষোভকারীরা উপজেলা প্রশাসন ভবনের  প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। 


এ জাতীয় আরো খবর