মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে চালকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-৩১ ২০:৪০:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরে একটি অটোরিক্সা গ্যারেজে  ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে মো.বাদশাহ (৩৯) নামে একজন অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। তিনি নােটার সদর উপজেলার পালপাড়া  গ্রামের মনির মোল্লার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিয়াসাহেবপাড়া গ্রামে শ্মশুড়বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৩০ আগষ্ট) রাত ১০টার দিকে  ভারী বৃষ্টির পরপরই শহরের বিশ^রোড মোড় এলাকায় গ্যারেজে অটোরিক্সা চার্জের সময় অসাবধানতাবশত: ডান হাতের কবজি বিদ্যূতের তারের সাথে লেগে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদশাহ। এ সময় কবজি পুড়ে যায়। পরে তাঁকে গ্যারেজের লোকজন উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ সোমবার(৩১ আগষ্ট) সোমবার দুপুরে বাদশার শশ্মুড়বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়ের সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর