চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এনমুল হক(৮০) এবং গোমস্তাপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন(৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।
এনমুল হক শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রামের বিলাত আলীর ছেলে। সোমবার(৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃুত্য হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে.২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। সোমবার সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ পৌর শেখটোলা গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানে পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্টানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তলিকুল আলম,পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান প্রমুখ।
অপরদিকে আনোয়ার হোসেন রহনপুর পৌর পুরাতন বাজার এলাকার বাসিন্দা। গত রবিবার(২ আগষ্ট) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যূকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,১ মেয়ে সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় রহনপুর রহমতপাড়া বাগান গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজার নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাকির মুন্সী, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) ইকবাল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রহনপুর পৌর সাবেক মেয়র তারেক আহমেদ ও মতিউর রহমান খান প্রমুখ ।