বুধবার, আগস্ট ৫, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দর পথে ভারত থেকে আসল ৩৫ টন কাঁচামরিচ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০৪ ০৮:২৩:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পথে ভারত থেকে কাঁচামরিচ আমদানী শুরু হয়েছে। সোমবার (৩ আগষ্ট) ভারতের পশ্চিমবঙ্গের মহদিপুর স্থলবন্দর হয়ে  সোনামসজিদে ১২টি ট্রাকে ৩৫ মে.টন কাঁচামরিচ আমদানী হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। আমদানীকারক প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে আওয়াল এন্টারপ্রাইজ, জেড এন্টারপ্রাইজ সহ আরও  একটি প্রতিষ্ঠান।  দীঘদিন পর সোমবারই আমদানী শুরু হবার কথা জানিয়ে ওই বন্দর কর্মকর্তা বলেন, কাঁচামরিচ আমদানীর আরও  এলসি খোলা হয়েছে। ফলে আমদানী অব্যহত থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উপ-পরিচালক  কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, দেশে কাঁচামরিচের উর্ধগতি ঠেকাতে কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ্ঊইং,খামারবাড়ি, ঢাকা এখন পর্যন্ত সোনামসজিদ বন্দরের জন্য  আমদানীকারকদের ৭৭টি আমদানী অনুপতিপত্রের (আইপি- ইমপোর্ট পারমিশন) বিপরিতে ভারত থেকে ২৮ হাজার ৯৫০ মে.টন কাঁচামরিচ আমদানীর অনুমতি  প্রদান করেছে। আরও অনুমতি প্রদান অব্যহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর